নীল কাব্যঃ২

কাচেঁর দেয়ালে হেলান দিয়ে বসে আছে ছেলেটি।
কি যেন ভাবছে সে, তা বোঝার হ্মমতা আমাদের নেই। হয়তো তার নিজের ও নেই।দু দিন আগেও তো বেশ ভালোই চলছিলো সব।
হঠাৎ করেই কালো কুয়াশায় ঢেকে গেল তার জীবন। ওহ্ ভালোবাসা হারালে বোধহয় এমনই হয়।
আসলে এটাকে কি ভালোবাসা বলবো?
নাহ্ ভালোবাসা বলা ঠিক হবে না,
প্রতারণা বলা যেতে পারে।
PH:Kawsar Ahmed Mridul


আর সেই প্রতারণার পালটা জবাব দিয়ে, আজ কাচেঁর দেয়ালে ঘেরা ঘরটিতে নিজেই বন্দী হয়ে আছে।
এখন তাহলে প্রতারণার কথাটা বলা যাক।
তমাল আর তমা এই নাম দুটিই ধরা যাক তাদের। ভালই চলছিলো তাদের জীবন।
চোখে ছিলো নিশ্চয়তার ঘুম,এবং রঙিন চোখের সাদা কালো স্বপ্ন। তমাল একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলো তমা অন্য একজনের হাত ধরে ঘুরে বেরাচ্ছে।
তমাল তাকে জিগ্যেস করলো ছেলেটি কে? তমা তখন তমালকে চিনলইনা উল্টো পাগল বলে খ্যাত করলো তাকে।
তমাল হতবাক হয়ে তাকিয়ে ছিলো তমার দিকে, তমার চোখের দিকে।
তমাল সে দিন আর কিছুই বলতে পারেনি,হয়তো বলতে চেয়েছিলো, বলার সুযোগ করে দেইনি তমা। এই প্রতারনা তমাল কিছুতেই মেনে নিতে পারেনি।সে তার পাল্টা জবাব দিল।
কি করে ছিলো তমাল তাইতো ভাবছেন?
শুনুন তাহলে,এক ঘন কালো অন্ধকার নিশিতে তমা কে তুলে নিয়ে জায় তমাল।
তার পর দিন সকালে আগুনে ঝলসে যাওয়া একটি লাশ পাওয়া জায় ঢাকার কোন এক জায়গায়। আর তমাল কে ও তারপর থেকে কাচেঁর দেয়ালে হেলান দেওয়া অবস্থায় দেখা জায়।
ঐ আগুনে ঝলসে যাওয়া লাশটা কি তমার ছিলো? তা এখনও জানা জায়নি।
কিন্তু তমালের চোখে হয়তো সে বিষাদ এখনও লেগে আছে।

No comments

Powered by Blogger.