Monday, January 7, 2019

তোমায় ভালবাসলে

তোমায় ভালবাসলে

আচ্ছা তোমায় ভালবাসতে চাইলে
আমায় কি অনেক দুঃখ-যন্ত্রণা সইতে হবে?
সমাজের গড়া নিয়মাদি ভেঙ্গে
তোমায় কি আপন করতে হবে?
আচ্ছা তোমায় আমার করে নিতে হলে
আমাদের কি দূর নীহারিকায় পালাতে হবে?
ধরো, আমি পারলাম না। অজানা কোন এক কারণে
তখন কি তোমায় হারাতে হবে?
তখন কি তোমায় হারিয়ে নিকোটিনের বিষাক্ত ধোয়ায়
হারানোর যন্ত্রনা গুলো পোড়াতে হবে?
নাকি মাঝরাতে তোমায় হারানোর ব্যথায় 
অস্তিরতায় কিংবা নেশার ঘোরে তারাও গুনতে হবে?
কি হলো বলো না, তোমায় ভালবাসলে
আমায় কি অনেক সংগ্রাম করতে হবে?
facebook_link

রচনাকালঃ২৭--১১--২০১৭ইং
বাগবাড়ী-লক্ষ্মীপুর।

[যেকোন ভুল-ত্রুটি মতামত অবশ্যই জানাবেন
এবং ভালো লাগলে শেয়ার করবেন]

No comments:

Post a Comment